আসসালামু
আলাইকুম :) প্রভাতের আহ্বানের পক্ষ থেকে সবাইকে আবারো স্বাগতম। বরাবরের
মতো সাথে আছি আমি শহীদ। আমরা যারা দীর্ঘ সময় ধরে পিসি ব্যববার করি এবং
বিভিন্ন অপারেশন সম্পন্ন করার জন্য বারবার কী-বোর্ড থেকে মাউস এ যেতে হয়,
তাদেরই কিছুটা সময় ও শ্রম বাঁচানোর একটি দারুন উপায় হলো কী-বোর্ড শর্টকাট
ব্যবহার করা। কিন্তু আমার মতো হয়তো অনেকেই জানেন না Windows এর শর্টকাট
কী-গুলো। যার ফলে কী-বোর্ডের সাথে মাউসের সমন্বয় ঘটাতে ঘটাতেই কেটে যায়
আমাদের অনেকটা সময়। তাই নিজে জানার পাশাপাশি আপনাদেরও জানানোর জন্যি আজকের
এই লেখা। চলুন কথা আর না বাড়িয়ে মূল কাজ শুরু করি।Windows সিস্টেম কী সমন্বয়ঃ
✔ F1: হেল্প✔ CTRL+ESC: Start মেন্যু চালু করুন (যেকোনো আইটেম নির্বাচন করার জন্য ARROW কী ব্যবহার করুন)
✔ ALT+TAB: চালু থাকা প্রোগ্রাম উইন্ডোগুলোর মাঝে সুইচ করুন
✔ ALT+F4: বর্তমানে চালু থাকা প্রোগ্রামটি বন্ধ করুন
✔ SHIFT+DELETE: স্থায়ীভাবে ডিলেট করুন
✔ Windows Logo+L: কম্পিউটার লক করুন (CTRL+ALT+DELETE ব্যবহার না করেই)
Windows প্রোগ্রাম কী সমন্বয়
✔ CTRL+C: কপি✔ CTRL+X: কাট
✔ CTRL+V: পেস্ট
✔ CTRL+Z: আন-ডু
✔ CTRL+B: বোল্ড
✔ CTRL+U: আন্ডারলাইন
✔ CTRL+I: ইটালিক
শুধুমাত্র কী-বোর্ডের সাধারণ কমান্ড
✔ F10: মেন্যুবারের অপশান আয়ক্টিভ করুন✔ SHIFT+F10 বর্তমানে কার্যকর প্রোগ্রামটির শর্টকাট মেন্যু চালু করুন (এটা অনেকটা মাউসের রাইট-বাটন ক্লিক করার মতো)
✔ CTRL+SHIFT+ESC: Windows Task Manager চালু করুন
✔ ALT+DOWN ARROW: ড্রপ-ডাউন লিস্ট বক্স চালু করুন
✔ ALT+SPACE: মূল উইন্ডোজের System মেন্যুটি চালু করুন (এখান থেকে আপনি উইন্ডোটি রি-স্টোর, মুভ, রি-সাইজ, ✔ মিনিমাইজ, ম্যাক্সিমাইজ কিংবা বন্ধ করতে পারবেন)
✔ ALT+F6: একই প্রোগ্রামের বিভিন্ন উইন্ডোজের মধ্যে সুইচ করুন (উদাহরণস্বরূপ, যখন Notepad এর Find ডায়ালগটি চালু থাকে তখন ALT+F6 এর মাধ্যমে Find ডায়ালগ বক্স ও Notepad এর মূল উইন্ডো মাঝে সুইচ করা যায়)
সাধারণ ফোল্ডার/Windows Explorer শর্টকাট
সিলেক্টেড অবজেক্টের জন্যঃ
✔ F2: রি-নেইম অবজেক্ট✔ F3: সকল ফাইল খুঁজুন
✔ CTRL+X: কাট
✔ CTRL+C: কপি
✔ CTRL+V: পেস্ট
✔ SHIFT+DELETE: রিসাইকেল বিনে ফাইল না পাঠিয়ে সাথে সাথেই ডিলিট করুন
✔ ALT+ENTER: সিলেক্টেড অবজেক্টের প্রপার্টিজ দেখুন
একটি ফাইল কপি করতে
CTRL কী চেপে ধরে যেখানে ফাইলটি কপি করতে চান সে ডিরেক্টরিতে ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে
ফাইল/ফোল্ডারের শর্টকাট তৈরি করতে
CTRL+SHIFT কী চেপে ধরে যেখানে ফাইলটির শর্টকাট তৈরি করতে চান সে ডিরেক্টরিতে ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে
✔ F5: বর্তমানে চালু থাকা উইন্ডোটি রিফ্রেশ করুন
✔ BACKSPACE: প্যারেন্ট বা এর আগের ফোল্ডারটি ওপেন করুন
✔ SHIFT+click+Close button: বর্তমান ফোল্ডারের পাশাপাশি এর প্যারেন্ট ফোল্ডারও বন্ধ করুন
প্রপার্টিজ কন্ট্রোল
✔ CTRL+TAB/CTRL+SHIFT+TAB: বর্তমানে চালু থাকা প্রোগ্রামের বিভিন্ন ট্যাবের মাঝে সুইচ করুনমাইক্রোসফ্ট ন্যাচারাল কী-বোর্ড কী
✔ Windows Logo: স্টার্ট মেন্যু✔ Windows Logo+R: রান উইন্ডো
✔ Windows Logo+M: সবকিছু মিনিমাইজ করুন
✔ SHIFT+Windows Logo+M: পুনরায় ম্যাক্সিমাইজ করুন
✔ Windows Logo+F1: হেল্প
✔ Windows Logo+E: উইন্ডোজ এক্সপ্লোরার
✔ Windows Logo+F: ফাইল অথবা ফোল্ডার খুঁজুন
✔ Windows Logo+D: বর্তমানে কার্যকর সকল উইন্ডো মিনিমাইজ করে ডেস্কটপে ফিরে যান
এছাড়াও আরো অনেক শর্টকাট কী রয়েছে যেগুলো তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়। তাই সেগুলোর উল্লেখ করে লেখা আর দীর্ঘায়ীত করলাম না। জাযাক আল্লাহ খাইরান :)
0 disqus-facebook:
একটি মন্তব্য পোস্ট করুন